শেরে বাংলা’র জন্মবার্ষিকী উপলক্ষ্যে মজদুর পার্টির স্মরণ সভা

0
276
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সমাজতান্ত্রিক মজদুর পার্টির যৌথ উদ্যোগে আজ ২৭ অক্টোবর ২০১৯ সকাল তোপখানা রোডস্থ কমরেড নির্মল সেন মিলনায়তনে শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হকের ১৪৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে “স্মরণসভা” অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডাঃ সামছুল আলম। বক্তব্য রাখেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, প্রগতিশীল গণতান্ত্রিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম সিরাজ মাষ্টার প্রমুখ। শেরে বাংলার জীবনীর উপর প্রবন্ধ উপস্থাপন করেন কৃষক মোর্চার আহ্বায়ক মাসুম।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের নাম পরিবর্তন করার যে দাবী উঠেছে আমরা সে দাবীর তীব্র প্রতিবাদ জানাই। হলের নাম মহান নেতা শেরে বাংলা এ, কে, ফজলুল হকের নামেই বহাল রাখতে বুয়েট কর্তৃপক্ষের উদাত্ত আহ্বান জানাচ্ছি।
নেতৃবৃন্দ আরো বলেন, ২০২১-২৫ ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নে কাজ করছে সরকার। এই পরিকল্পনায় কৃষি অধ্যায়ে শেরে বাংলার কৃষি দর্শনকে অবশ্যই গুরুত্ব সহকারে উপস্থাপন করতে হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here