সকল শর্ত পুরণ করেও এমপিও ভুক্ত হয়নি জিয়াতপুকুর মাজার শরীফ দাখিল মাদরাসা

0
243
728×90 Banner

সাহানুর রহমান,রংপুর: বেতনের সরকারি অংশ ছাড়া ১৯ বছর ধরে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন রংপুর মহানগরীর ৩২ নং ওয়ার্ডের জিয়াতপুকুর মাজার শরীফ দাখিল মাদরাসার ১৮ শিক্ষক-কর্মচারী। এমপিওভুক্ত না হওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। আশা ছিল সম্প্রতি ঘোষিত নতুন তালিকায় এমপিওভুক্তি হবে। কিন্তু সেই তালিকায় প্রতিষ্ঠানের নাম না থাকায় হতাশ ১৮ শিক্ষক-কর্মচারীর পরিবার।
শিক্ষক-কর্মচারীদের অভিযোগ, এমপিওভুক্ত হতে নীতিমালা অনুযায়ী সকল যোগ্যতা থাকার পরেও অজানা কারণে মাদরাসাটিকে এমপিও ভুক্ত হয়নি।
জানা গেছে, রংপুর নগরীর উপকন্ঠ মর্ডাণ মোড় থেকে দেড় কিলোমিটার পুর্বে ধর্মদাস জিয়ারপুকুর নামক স্থানে ২০০১ সালে তৎকালীন তামপাট ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ও রংপুর সিটির সাবেক প্যানেল মেয়র আবুল কাশেম জিয়াতপুকুর মাজার শরীফ দাখিল মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। ১ একর ২ শতক জমির উপর গড়ে উঠেছে অবকাঠমো। বর্তমানে মাদরাসাটিতে ৩৪৫জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। কর্মরত আছেন ১৮ জন শিক্ষক-কর্মচারী। ২০০৪ সালে পাঠদানের অনুমতি ও ২০০৬ সালে প্রথম একাডেমিক স্বীকৃতি লাভ করে। এরই মধ্যে কয়েকবার একাডেমিক স্বীকৃতি নবায়ন করার ফলে স্বীকৃতির মেয়াদ বৃদ্ধি হয়েছে ২০২১ সাল পর্যন্ত। শুরু থেকেই প্রতিটি দাখিলসহ সকল পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করছে মাদরাসাটি।
অফিস পিয়ন খলিলুর রহমান বলেন, ‘মাদরাসা থেকে কোনো টাকা পাই না। মাদরাসা শেষে কৃষিকাজ করে কোনোমতে জীবনযাপন করছি।
মাদরাসার সহকারি শিক্ষক মোখলেছুর রহমান বলেন, আশা করেছিলাম এবছর এমপিওভুক্ত হবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আমাদের প্রতিষ্ঠানটি এমপিওর তালিকায় আসেনি। তার পরেও আমরা আমাদের সাফল্য ধরে রাখব, আশা করি পরবর্তী তালিকায় আমাদের প্রতিষ্ঠানটির নাম আসবেই।
মাদরাসার সুপার মাওলানা আবুল কাশেম বলেন, নীতিমালা অনুযায়ী সকল শর্ত পুরণ করার পরেও এমপিও ভুক্তি না হওয়াতে খুবই কষ্ট পেয়েছি। কারণ আর কতদিন এভাবে বিনা বেতনে পাঠদান করাবো। আমাদের সংসার তো আর চলে না। মানবেতর জীবন যাপন করছি। ভেবেই পাচ্ছি না এখন আমরা শিক্ষক-কর্মচারিরা কি করবো।
মাদরাসাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আবুল কাশেম বলেন দীর্ঘ ১৯ বছর যাবৎ ১৮ জন শিক্ষক-কর্মচারি বিনা বেতনে মাদরাসার শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। প্রতিবছর সন্তোষজন ফলাফল অর্জন করছে। আশা ছিল এবার মাদরাসাটি এমপিওভুক্ত হবে। কিন্তুু এমপিও তার হলো না। আশা করি আগামীতে অবশ্যই এই মাদরাসাটি এমপিওভুক্ত করা হবে। এজন্য জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনাও করেন তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here