স্বাস্থ্যখাতের দুর্নীতিবাজ এবং ত্রাণ চোরদের উদ্দেশ্যে প্রতিকী লালকার্ড প্রদর্শন

0
177
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি): আজ ৩০ জুন মঙ্গলবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব শক্তির উদ্যোগে “স্বাস্থ্যখাতের দুর্নীতিবাজদের এবং ত্রাণ চোরদের উদ্দেশ্যে প্রতিকী লালকার্ড প্রদর্শন ও প্রতিবাদী অবস্থান” কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে যুব শক্তির আহ্বায়ক হানিফ বাংলাদেশি বলেন, “স্বাস্থ্যখাতে সীমাহীন দুর্নীতির মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে না। ঢাকা মেডিকেলে এক মাসে চিকিৎসক নার্সদের থাকা-খাওয়া খরচ ২০ কোটি টাকাই প্রমাণ করে এই স্বাস্থ্যসেবা খাতে নৈরাজ্য চলছে। মাস্ক পিপিই ক্রয়ের নামে নকল মাস্ক কিনে ডাক্তার-নার্সদের হুমকির মুখে ফেলছে। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিকগুলো আজ বন্ধ করে মানুষকে স্বাস্থ্যসেবা দিচ্ছে না। কিন্তু সারা বছর গলাকাটা টাকা নিয়েছে। এদের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় কোন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। মানুষ এখন চিকিৎসা সেবা থেকে পুরোপুরি বঞ্চিত। কিছু ডাক্তার রূপী কসাই স্বাস্থ্যসেবা না দিয়ে চোরের মতো পালিয়ে বেড়াচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এদের বিরুদ্ধে কোন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে নাই। স্বাস্থ্য বঞ্চিত জনগণ এখন ধুঁকে ধুঁকে মরছে।”
তিনি আরো বলেন, “ত্রাণ চোরেরা চাল-ডাল-তেল চুরি করে গরীব মানুষের হক নষ্ট করছে। প্রধানমন্ত্রীর দেওয়া প্রণোদনার টাকাও জালিয়াতি করে হাতিয়ে নিয়েছে বিভিন্ন চক্র। আমরা মনে করেছিলাম করোনার এই মহাদুর্যোগে দুর্নীতিবাজ নিজেকে কিছুটা হলেও শুধরে নিবে, কিন্তু তাদের বেপরোয়া দুর্নীতি লুটপাট সাধারণ মানুষের কষ্ট আরো বাড়িয়ে দিচ্ছে। আমরা স্বাস্থ্যখাতের দুর্নীতিবাজদের এবং ত্রাণ চোরদের সামাজিক ভাবে বয়কটের আহ্বান জানাচ্ছি।”
বাংলাদেশ যুব শক্তির আহ্বায়ক হানিফ বাংলাদেশীর সভাপতিত্বে বাংলাদেশ যুব শক্তির উপদেষ্টা কণিক চন্দ্র রায়, নাহিদ রহমান পুতুল, ডা: মাহবুবা নারগিস শানু, কেন্দ্রীয় সদস্য জামাল উদ্দিন রাসেল, এন. ইউ. আহম্মেদ, নরুল ইসলাম বিপ্লব, ইয়াকুব আলী, মোঃ রিপন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here