আসছে ঈদে পূর্ণ হবে ডাবল সেঞ্চুরি

0
204
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: তারকাদের নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই একটু বেশি থাকে। আবার সেটা যদি হয় প্রিয় কোনো তারকা, তাহলে তো কথাই নেই। এমনি এক কাÐ দেখালেন তানজিন তিশার এক ভক্ত। স¤প্রতি এ পর্দাকন্যা অভিনীত সব নাটকের একটি তালিকা তৈরি করেছেন সেই ভক্ত। ঐ তালিকায় প্রচারের অপেক্ষায় থাকাসহ ১৭৮টি নাটক- টেলিছবির নাম রয়েছে এই এ অভিনেত্রীর। তিশা সেটি তার ফ্যানপেজেও শেয়ার করেছেন। ঘটনাটি নিয়ে তিশার ভাষ্য, এটি সত্যি আমার জন্য অনেক আনন্দের। আমি নিজেও এত নাটক-টেলিছবির নাম মনে রাখতে পারিনি।
তালিকাটি দেখে আমার খুব ভালো লেগেছে। আসছে ঈদেই আশা করছি আমার অভিনীত নাটকের ডাবল সেঞ্চুরি পূর্ণ হবে। আমার নাটকের ক্যারিয়ার পাঁচ বছরের। এরমধ্যে বেশকিছু ভালো নাটকে অভিনয় করার সুযোগ হয়েছে। হয়তো সেই কারণেই দর্শক আমাকে ভালোবাসেন। আমিও ক্যারিয়ার নিয়ে আগের চেয়ে বেশি মনোযোগী। এখন দর্শকের মনে দাগ কাটবে এমন চরিত্রে কাজ করার চেষ্টা করি। এই অভিনেত্রী এখন ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে ইউসুফ চৌধুরীর ‘কটনবার’, আফরান নিশোর গল্পে মোহাম্মদ মুস্তফা কামাল রাজের ‘ক্রেজি লাভার’সহ কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। নিশোর গল্পে অভিনয় করা প্রসঙ্গে এই গø্যামারকন্যা বলেন, নিশোর সঙ্গে আমার কয়েকটি নাটক দর্শক দারুণ ভাবে নিয়েছেন। আমি যাদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি নিশো তাদের একজন। তার গল্পে আমাকে নির্বাচন করেছে শুনেই ভালো লাগে বিষয়টি। এই নাটকটি দর্শকদেরও ভালো লাগবে বলে বিশ্বাস করি। টিভি নাটকের বাইরে তিশা বেশ কয়েক বার চলচ্চিত্রে অভিনয় করছেন বলে সংবাদ প্রকাশ হয়। এই সময়ে চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে কি ভাবছেন? তিশা বলেন, একটা সময় চলচ্চিত্রের প্রতি বেশ আগ্রহ ছিল। এখন সেটি নেই বলা যায়। আমি এখন টিভি নাটকেই মনোযোগী। চলচ্চিত্র নিয়ে কিছু ভাবছি না। নাটকেই আমাকে বেশ ব্যস্ত থাকতে হচ্ছে। যদি মনের মতো কোনো গল্প ও চরিত্র নিয়ে আমাকে কোনো নির্মাতা চান তাহলে ভেবে দেখবো কী করা যায়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here