রাজধানীর মতিঝিল থেকে ৩০ লক্ষ জাল টাকা উদ্বার , গ্রেফতার-৭

0
224
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ৩০ লাখ জাল টাকাসহ ৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা-উত্তর বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ শাহীন (৩৭), মোছাঃ মাহিনুর বেগম (২৬), মোঃ আলী (৩৫), মোঃ রিয়ান নাজিম (২৭), মোঃ আঃ সামাদ (৪৫), মোঃ আঃ করিম (৬০) ও মোঃ রাসেল (২০)। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩০ লক্ষ জাল টাকা উদ্ধার করা হয়।
রোববার বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি-উত্তর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের একটি দল।
ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগ) ডিসি মোঃ মাসুদুর রহমান পিপিএম আজ সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীতে আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বিভিন্ন শপিংমল ও মার্কেটে জাল টাকা বাজারজাত করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল এ চক্রের সদস্যরা। এ চক্রের সদস্যরা পাইকারি বিক্রেতার নিকট ১ লক্ষ জাল টাকা বিক্রি করে ১৪-১৫ হাজার টাকা, পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার নিকট সেই পরিমান জাল টাকা বিক্রি করে ২০-২৫ হাজার টাকা এবং দ্বিতীয় খুচরা বিক্রেতারা ৪০ থেকে ৪৫ হাজার টাকা বিক্রি করতো। দ্বিতীয় খুচরা বিক্রেতার হাত ধরে এই জাল টাকার মূল্য হয়ে যায় আসল টাকার সমান। মাঠ পর্যায়ে তাদের কর্মীরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করে জাল টাকা বাজারজাত করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here