আমরা চাঁদাবাজী করতে আসি নাই- ব্যবসা করতে এসেছি—–হাজী মো: আবুল হাশেম

0
296
728×90 Banner

এস.এম.মনির হোসেন জীবন: বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ট্রান্সপোর্ট মালিক সমিতির উত্তরা-তুরাগ শাখার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো: আবুল হাশেম বলেছেন, আমরা চাঁদাবাজী করতে আসি নাই, ব্যবসা করতে এসেছি।
তিনি বলেন, আমি অন্যায় পথে চলি না। কোথাও চাঁদাবাজী করিনা। আর আমি এটা পছন্দ ও করিনা। আমি নেশা খাইনা- কাউকে খেতে ও দেইনা।
শুক্রবার রাতে রাজধানীর তুরাগের খালপাড় সোনারগাঁও জনপথ সড়কের বালুর ট্রাক স্ট্যান্ডে বাংলাদেষ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (আইটিএফ) এর রেজিষ্ট্রেশন নং- বি-৬২৩ অন্তর্ভুক্ত সংগঠনের কার্যালয়ে বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের অফিস শুভ উদ্ধোধন ও দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন উত্তরা-তুরাগ শাখার সভাপতি মো: মোস্তফা মাতাব্বরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ট্রান্সপোর্ট মালিক সমিতির উত্তরা-তুরাগ শাখার সহসভাপতি মো: জামাল হাওলাদার, সহসভাপতি মো: কফিল উদ্দিন, জাহিদুর রহমান শিকদার, উপদেষ্টা- মো: রহম আলী, কার্যকরী সদস্য মো: মান্নান হাওলাদার, ব্যবসায়ী ও সমাজসেবক মো: আব্দুর মান্নান, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন উত্তরা-তুরাগ শাখার কোষাধ্যক্ষ মো: মামুন মোল্লা, হাবিবুর রহমান হাবি, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ট্রান্সপোর্ট মালিক সমিতি এবং বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের নেতৃবৃন্দ সহ এলাকার গর্নমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভাটি পরিচালনা করেন বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন উত্তরা-তুরাগ শাখার সাধারণ সম্পাদক রানা আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মো: আবুল হাসেম বলেন, দুর্নীতি ও চাঁদাবাজী করার জন্য আমি নেতা হইনি। আমি নিজে এসব করিনা,কাউকে করতে ও দেবো না। কোন ধরনের দুর্নীতিকে আমি আশ্রয় পশ্রয় দেইনা।
তিনি আরও বলেন, বর্তমানে আমরা মালিকও শ্রমিকরা ডিয়াবাড়িতে মেট্রোরেল, উত্তরা ফায়ারসার্ভিস ও বিআরটিসি বাসের চাপের মুখে আছি এবং ব্যবসা বানিজ্য করছি। শ্রমিকরা হল আমাদের শক্তি ও প্রধান হাতিয়ার। আমরা ব্যবসায়ীরা সরকারের নির্দেশ ও স্থানীয় প্রশাসনের আইনকানন মেনে রাস্তায় চলতে হবে। এজন্য আমরা সকলের সার্বিক সহযোগিতা চাই, সকলে ঐক্যবদ্ব ভাবে থাকতে চাই।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন উত্তরা-তুরাগ শাখার সভাপতি মো: মোস্তফা মাতাব্বর বলেন, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন উত্তরা-তুরাগ শাখার শ্রমিকরা খুব শিগগিরই তাদের আইডি কার্ড সংগ্রহ করে নিবেন। আমরা অচিরেই খালপাড় সোনারগাঁও জনপথ সড়কের ট্রাকস্ট্যান্ডের সামনের রাস্তায় যানজট নিরসনের জন্য উদ্যোগ গ্রহন করবো। প্রয়োজনে আমরা রাইদা পরিবহন, আকাশ পরিবহন ও শতাব্দী পরিবহনের কর্মকর্তা, লাইনম্যান ও ডিপো ম্যানেজারদেরকে চিঠি দিবো। তাদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা গুলো সমাধানের চেষ্টা করবো।
তিনি আরও বলেন, তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল মোত্তাকিন সাহেবের সাথে আমার কথা হয়েছে, রাতের বেলায় কোন ট্রাক শ্রমিক ও মালিকরা যেন অহেতুক ভাবে পুলিশী হয়রানীর শিকার না হয়। যে সকল সমস্যা গুলো আছে সে গুলো অচিরেই দূর করা হবে। শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে। আর মালিকরা বাঁচলে শ্রমিকরা বাঁচবে। এর কোন বিকল্প নেই।
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সকলের মধ্যে তবারক হিসেবে খিচুরি বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here